ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৬ - ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট: Monday, February 23, 2026 - 7:48 pm

রাজস্থলী প্রতিনিধি।।
পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে রাঙ্গামাটির রাজস্থলীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার উপজেলার রাজস্থলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার।
অভিযানকালে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা এবং ক্রয়ের রশিদ সংরক্ষণে ব্যর্থতা, বাজারে খোলা ভাবে বয়লার মুরগি বিক্রি করে অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার অভিযোগে এক মুরগি ব্যবসায়ী খায়েজা আহম্মদকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার বলেন, ‘রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ক্রেতাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হবে।’
অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।