ঢাকা | ফেব্রুয়ারী ১৮, ২০২৬ - ১১:০১ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে Corlia প্রকল্পের উদ্যোগে মতবিনিময় সভা

  • আপডেট: Wednesday, February 18, 2026 - 7:16 pm

রাজস্থলী প্রতিনিধি।।
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের হলরুমে Corlia Project ও জেলা পরিষদ বাস্তবায়নের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ ঘটিকায় Corlia Project আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩২০ নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান প্রতিনিধি ও রাজস্থলী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন খান, অর্থ সম্পাদক মিসেস নুসরাত নিশু, Corlia Project উপজেলা কো-অর্ডিনেটর লেলিনা চাকমা, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার নিতু প্রসাদ চাকমা, ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের করলিয়া প্রকল্পের দায়িত্বরত ফ্যাসিলিটেটর ও পাড়া কারবারি মাসুইইচিং মারমাসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যাগণ, পাড়া কারবারি প্রধানসহ এলাকার সমাজসেবক, করলিয়া প্রকল্পের ২ নং ওয়ার্ড এবং ৮ নং ওয়ার্ড কার্যক্রমের উপকারভোগী মহিলা দল সভানেত্রীসহ গরিব অসহায় পরিবারের কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২৫ সাল হতে প্রকল্পের শুরু বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মধ্যে আপাতত ২ টি ওয়ার্ডের ৮ নং ও ২ নং ওয়ার্ডে করলিয়া প্রকল্প চলমান রয়েছে। যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর গরিব অসহায় বসবাসরত এলাকা চিহ্নিত করে উপকারভোগী পরিবার মহিলা সদস্যদেরকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে কমিটি ও পাড়া মহিলা দল সদস্য সংগ্রহ করে অন্তর্ভুক্ত করা হয়।
এ Corlia Project-এর অর্থায়ন বরাদ্দকৃত কানাডা সরকার এবং বাস্তবায়ন করছে রাঙ্গামাটি জেলা পরিষদ। এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর পিছিয়ে পড়া গরিব অসহায় পরিবারের আর্থসামাজিক পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা অন্তর্ভুক্ত করা। পাশাপাশি নারী ক্ষমতায়ন, নারীদের জীবিকা নির্বাহে স্বাবলম্বী অগ্রগতি হওয়া এবং নিজের মৌলিক অধিকার গ্রহণ করা।
উপজেলা প্রকল্পের কো-অর্ডিনেটর বক্তব্য রাখেন, এ Corlia Project শুধু গরিব অসহায় নিঃস্ব পরিবার নারী সদস্যদের নিয়ে কাজ করছে। ৮ নং ওয়ার্ডের কুটুরিয়া পাড়ায় বিশুদ্ধ পানীয় জলের জন্য গভীর নলকূপ স্থাপন করা হবে। পাশাপাশি গবাদিপশু পালনের জন্য প্রতি নারী সদস্যকে এককালীন ৪ হাজার পাঁচশ টাকা অর্থ প্রদান করা হয়েছে। ২ নং ওয়ার্ডের গরিব অসহায় পরিবার নারী সদস্যদেরকে কমিটি দল গঠন করে গবাদিপশুর ছাগল পালন প্রকল্প প্রদান করা হবে।
আগামী ২০২৭ সাল পর্যন্ত কানাডিয়ান সরকারের অর্থায়ন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে এ প্রকল্পের বাস্তবায়ন চলমান থাকবে বলে জানা যায়। ভবিষ্যতে নতুন প্রকল্পের পুনরায় বৃদ্ধি হলে বাকি পাড়ায় পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর গরিব অসহায় নিঃস্ব পরিবার নারী সদস্যদেরকে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে বলে জানান।