ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৬ - ৯:৪০ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলী উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, February 25, 2026 - 5:22 pm

মোঃ সুমন খান, রাজস্থলী।।
রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিনা আক্তার।
এতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান, জামায়াতে ইসলামের সভাপতি মৌলানা ফরিদ আহম্মদ, রাজস্থলী থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি মো. আতাউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বাহিনীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বিগত মাসের জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি গত মাসের অপরাধচিত্র পর্যালোচনা করা হয় এবং আগামী মাসে আইন-শৃঙ্খলার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ নির্ধারণ করা হয়। সভা শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।