ঢাকা | মার্চ ১, ২০২৬ - ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম

রাইখালী মতি পাড়া বৌদ্ধ বিহারে ৪র্থ তম বার্ষিকী জাদী পূজানুষ্ঠান সম্পন্ন

  • আপডেট: Sunday, March 1, 2026 - 7:52 pm

মোঃ সুমন খান, রাজস্থলী।
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৪ নং রাইখালী ইউনিয়নের মতি পাড়া বৌদ্ধ বিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪র্থ তম বার্ষিকী জাদী মেলা অনুষ্ঠিত হয়েছে।
১লা মার্চ রোজ রবিবার একদিনব্যাপী মতিপাড়া বৌদ্ধ বিহার কর্তৃক নির্মিত ধাম্মা উইজেয়া প্রেলুংখ্যাইৎসা ছোঃতংব্রী (আর্শীবাদপূর্ণ) জাদীর চতুর্থ তম বার্ষিকী অনুষ্ঠানে ভোর সকালে জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, ভিক্ষু সংঘের পিণ্ডদান, আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন, বিকেলে পঞ্চশীল গ্রহণ ও ধর্মদেশনা, উৎসর্গ, সন্ধ্যায় প্রদীপ পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
জাদী প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে মতিপাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ নাগিন্দ্যা ভিক্ষুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া নাক্যছড়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকার কর্তৃক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধিপ্রাপ্ত পরম পূজনীয় গুরুভান্তে উপাচার্য খেমাচারা মহাথের। প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ও সমাজবরেণ্য ব্যক্তিবর্গসহ তিন পার্বত্য জেলার ভিক্ষু সংঘ এবং বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাবৃন্দ উপস্থিত ছিলেন।