ঢাকা | এপ্রিল ১০, ২০২৬ - ৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

  • আপডেট: Friday, April 10, 2026 - 3:16 pm

ডেস্ক রিপোর্ট।। যুক্তরাষ্ট্র সফর শেষে আজ শুক্রবার (১০ এপ্রিল) দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই সফরে তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়।

এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে দ্বিপাক্ষিক বৈঠক সমূহে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।