ঢাকা | মার্চ ৩১, ২০২৬ - ৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে পাহাড় কাটায় জরিমানা, ট্রাক জব্দ

  • আপডেট: Tuesday, March 31, 2026 - 6:33 pm

মিরসরাই প্রতিনিধি।।

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কেটে নেওয়ার সময় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ট্রাক জব্দ ও জরিমানা করা হয়।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার সুফিয়া রোড এলাকার পূর্ব পাশে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে মাটি কেটে পরিবহন করায় দুটি ট্রাক জব্দ ও একটি এক্সকাভেটর বিকল করা হয়। এছাড়া মাটি কাটার দায়ে মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘পাহাড় কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ অনুযায়ী মধ্য তালবাড়িয়া এলাকার সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি কেটে পরিবহন করায় দুটি ট্রাক জব্দ ও একটি এক্সকাভেটর বিকল করা হয়েছে। জনস্বার্থে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’