ঢাকা | ফেব্রুয়ারী ২০, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

  • আপডেট: Friday, February 20, 2026 - 7:26 pm

মিরসরাই প্রতিনিধি।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, ‘আমি সবাইকে সাথে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি সুন্দর মিরসরাই গড়তে চাই। এসব নির্মূল করতে আপনারা আমার পাশে থেকে, জাতীয়তাবাদী দলের পাশে থেকে সহযোগিতা করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহপাক আমাদের পাশে থাকবে। আল্লাহ যদি পাশে থাকে তাহলে সকল প্রকার অন্যায়, অনাচার আমরা বন্ধ করতে পারব।’
তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচনে জনগণকে যে কথা দিয়েছি, সে কথা অনুযায়ী যেন কাজ করতে পারি। আল্লাহর দরবারে দোয়া চাই, জনগণকে দেওয়া কথা যেন পূরণ করতে পারি।’
বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসীম উদ্দিন কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন ভেন্ডার, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন।
আরও উপস্থিত ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরান সরোয়ার্দী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মানিক, আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আবছার মিয়াজী, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বাদশা প্রমুখ।