ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৫:০০ অপরাহ্ন

মিরসরাই স্টেডিয়াম দ্রুত খেলার উপযোগী করার তাগিদ

  • আপডেট: Thursday, March 12, 2026 - 2:23 pm

মিরসরাই প্রতিনিধি।।

চট্টগ্রামের মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সোমাইয়া আক্তার।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলমের সঞ্চালনায় সভায় মতামত ব্যক্ত করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য ও মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন এবং সদস্য ও ছাত্রনেতা তরিকুর রহমান বাবু।

সভায় মিরসরাই মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ দ্রুত শেষ করে খেলাধুলার উপযোগী করে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া উপজেলার বিভিন্ন খেলার মাঠ সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ক্রিকেট ও ফুটবলে নতুন ক্ষুদে খেলোয়াড়দের প্রশিক্ষণের বিষয়েও আলোচনা করা হয়।