ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাই আসনে বিএনপি প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

  • আপডেট: Saturday, February 7, 2026 - 8:05 pm

মিরসরাই প্রতিনিধি।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেছেন মুক্তিযোদ্ধারা। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত আলী খানের নেতৃত্বে ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভার কমান্ডারসহ প্রায় ৩ শতাধিক মুক্তিযোদ্ধা মতবিনিময় সভায় অংশ নেন।
বারইয়ারহাট নির্বাচনী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন কাটাছড়া ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল হোসেন, ৬ নম্বর ইউনিয়নের কমান্ডার ছানা উল্লাহ, ১ নম্বর করেরহাট ইউনিয়নের কমান্ডার আবুল কাশেম, ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের কমান্ডার সেলিম মোল্লা এবং মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।