ঢাকা | এপ্রিল ৬, ২০২৬ - ৫:২৮ অপরাহ্ন

মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত

  • আপডেট: Monday, April 6, 2026 - 2:29 pm

আন্তর্জাতিক ডেস্ক।। মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ।

বিবৃতিতে বলা হয়, মজিদ খাদেমি দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

তার দাফন ও জানাজা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে।