ঢাকা | মার্চ ২৬, ২০২৬ - ৭:১৭ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত

  • আপডেট: Thursday, March 26, 2026 - 3:25 pm

মহালছড়ি প্রতিনিধি।।

‎মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬শে মার্চ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।

‎সকালেই উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মহালছড়ি উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ। পরে মহালছড়ি মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

‎এছাড়াও দিবসটি উপলক্ষে মহালছড়ি উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্বাধীনতার চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান, মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎মহান স্বাধীনতা দিবসের এ আয়োজনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান।