ঢাকা | জুলাই ২৮, ২০২৬ - ৬:২১ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 4:58 pm

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

সোমবার (২৭ জুলাই ২০২৬) খাগড়াছড়ির মহালছড়ি সদর ইউনিয়নে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য, স্বাস্থ্যবিধি, শিক্ষা ও আশ্রয়ণ সহায়তা বিতরণ করেছে উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস (Ashika Development Associates)। স্টার্ট ফান্ড বাংলাদেশ (Start Fund Bangladesh)-এর সহযোগিতায় B075 প্রকল্পের আওতায় সোমবার সকাল ১০টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, মহালছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপর্ণা দে এবং মহালছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীপক সেন।

অনুষ্ঠানে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেফগার্ড ফোকাল ঝুমলিয়া চাকমা এবং উপজেলা ফোকাল তঞ্চঙ্গ্যা টি.এফ. টার্জানিন।

এ সময় মোট ১০০ জন উপকারভোগীর মাঝে ১০০টি খাদ্য ও হাইজিন কিট (Food & Hygiene Kits) বিতরণ করা হয়। পাশাপাশি ১০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তা সামগ্রী (Education Support Materials) এবং ১০টি পরিবারের মাঝে আশ্রয়ণ উপকরণ (Shelter Kits) প্রদান করা হয়।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার দুঃস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং শিশুদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের হাতে খাদ্য, স্বাস্থ্যবিধি, শিক্ষা ও আশ্রয়ণ সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।