ঢাকা | মার্চ ২, ২০২৬ - ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানের রাজবিলার ১১১তম উদালবনিয়া জাদী উৎসব সম্পন্ন

  • আপডেট: Monday, March 2, 2026 - 7:37 pm

মোঃ সুমন খান।।

বান্দরবান সদর উপজেলার ১নং রাজবিলা ইউনিয়নের উদালবনিয়া ১১১তম জাদী মেলা ২ মার্চ সোমবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। একদিনব্যাপী এই অনুষ্ঠানে উদালবনিয়া কৃতক নির্মিত ধাম্মা উইজেয়া প্রেলুংখ্যাইৎসা ছোঃতংব্রী (আর্শিবাদ পুরক) জাদীর ১১১তম বার্ষিকী উদযাপিত হয়। ভোরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, ভিক্ষু সংঘের পিন্ডদান, আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন অনুষ্ঠিত হয়। বিকেলে পঞ্চশীল গ্রহণ ও ধর্মদেশনা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় প্রদীপ পূজা সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।
জাদী প্রাঙ্গণে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মশা বনিয়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ নাগাওয়াইসার। সভাপতিত্ব করেন উদালবনিয়া বৌদ্ধ বিহারের কল্যাণ অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক পাইন্দাওয়াইংসা মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া নাক্যছড়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকারের কর্তৃক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত পরম পূজনীয় গুরুভান্তে উপাচার্য খেমাচারা মহাথের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেদবুনিয়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পাইন্দাতা ওয়াইসা মহাথের, প্রাজ্ঞ ভিক্ষুসংঘ, সমাজ বরেণ্য ব্যক্তিবর্গ এবং তিন পার্বত্য জেলার ভিক্ষু সংঘ ও বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাবৃন্দ। অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুষ্ঠুভাবে পালন করা হয়েছে।