ঢাকা | জুন ১৩, ২০২৬ - ৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে বীর মুক্তিযোদ্ধা ইউ কেচিং বীর বিক্রমের সহধর্মিণীর পাশে পিসিএনপি

  • আপডেট: Saturday, June 13, 2026 - 4:48 pm

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইউ কেচিং বীর বিক্রমের সহধর্মিণীর পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

 

শনিবার (১৩ জুন, ২০২৬) দুপুরে পিসিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ বান্দরবান সদর হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। এ সময় মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

​নেতৃবৃন্দ জানান, পিসিএনপি’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমানের নির্দেশে তারা বীর মুক্তিযোদ্ধা পরিবারটির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। একই সাথে ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে এই পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন তাঁরা।

 

​এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল এবং কেন্দ্রীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ ইবরাহীম।