বাঙ্গালহালিয়াতে বিএনপি নেতা বাবলু মিয়ার উদ্যোগে ১৭০টি পরিবার পেলো ঈদ উপহার
রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়ার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের গরিব ও অসহায় ১৭০ জন নারী-পুরুষ পেলো ঈদ উপহার।
শুক্রবার (১৩ মার্চ) বিকালে বাঙ্গালহালিয়া ইউনিয়নের পাথরবন পাড়া, শফিপুর, ডাকবাংলা পাড়াসহ বিভিন্ন এলাকার গরিব ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার হিসেবে লুঙ্গি, শাড়ি এবং চিকিৎসা সেবার জন্য নগদ টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসব ঈদ উপহার সামগ্রী বিতরণকালে বাবলু মিয়া বলেন, আমাদের সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তিদের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। মানবিক দৃষ্টিকোণ থেকে এটা আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভালোবাসায় আজ সরকার গঠন করতে পেরেছে। দেশব্যাপী জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।











