ঢাকা | মার্চ ৩০, ২০২৬ - ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় বসতঘর ও ফসলের ব্যাপক ক্ষতি

  • আপডেট: Monday, March 30, 2026 - 7:05 pm

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি।।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অর্ধশতাধিক গ্রামে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার ফলে শত শত বসতঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
রবিবার প্রচণ্ড শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার ফলে অধিকাংশ ঘরের টিনের চালা ফুটো হয়ে যায়। পাশাপাশি মৌসুমি ফল আম ও লিচু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমা বলেন, তার ইউনিয়নে আনুমানিক ২০০ ঘরের চালা ফুটো হয়ে গেছে। স্থানীয় বাজারে এখন ঢেউটিন সংকট দেখা দিয়েছে। সরকারি ভাবে সহায়তা না পেলে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করা সম্ভব নয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, দ্রুত সরকারি সহায়তা না পেলে আবারও বৃষ্টি হলে ঘরের মালামাল সব ভিজে নষ্ট হয়ে যাবে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, বিষয়টি তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে জেনেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে, শীঘ্রই সরকারি ভাবে ঢেউটিন সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।