ঢাকা | ফেব্রুয়ারী ১৯, ২০২৬ - ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে শিক্ষার মানোন্নয়নে বিজিবির সহায়তা, উপকৃত ৫শত’র বেশি শিক্ষার্থী

  • আপডেট: Thursday, February 19, 2026 - 7:25 pm

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর পক্ষ থেকে শিক্ষার মান উন্নয়ন, মনোরম পরিবেশে পাঠদান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে শিক্ষা সামগ্রী বিতরণ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকার বিওপি/ক্যাম্প/টিওবি-এর দায়িত্বপূর্ণ আটটি স্কুলের ৫১২ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবি দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এই মানবিক জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।