ঢাকা | মার্চ ৫, ২০২৬ - ৮:২২ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে বিনামূল্যে হলুদ ও সার বিতরণ

  • আপডেট: Thursday, March 5, 2026 - 5:28 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় হলুদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ৫ মার্চ সকাল ১১ ঘটিকায় উপজেলা কৃষি অফিস কার্যালয়ে বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও উপকরণ বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
এতে উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৫০ জন কৃষককে ১০০ কেজি করে হলুদের বীজ এবং ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
এসময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদসহ সকল উপসহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।