ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ 

  • আপডেট: Sunday, March 15, 2026 - 12:25 am

 

বাঘাইছড়ি প্রতিনিধি।।

 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পতেঙ্গা ছড়া নামক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন ।

 

শনিবার ১৪ মার্চ আনুমানিক রাত ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ(পিএসসি)র দিকনির্দেশনায় জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান এর নেতৃত্বে মারিশ্যা দিঘিনালা সড়কের ২ কিলো পতেঙ্গা ছড়ায় অভিযান চালায় বিজিবির একটি চৌকস দল।

 

এসময় মোটরসাইকেল যোগে দুই পাচারকারী সিগারেট নিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বিজিবির অবস্থান টের পেয়ে বস্তা ফেলে দ্রুত জঙ্গলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৬৫ কার্টুন ৬৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

 

জব্দকৃত সিগারেট এর বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৯৫ হাজার টাকা।

 

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।