ঢাকা | এপ্রিল ১০, ২০২৬ - ৯:৫৮ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে টপটেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাজী মুন্সি মিয়া কিশোর সংঘ

  • আপডেট: Friday, April 10, 2026 - 7:23 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম ব্লক ক্রিকেট একাদশের উদ্যোগে “টপটেন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১০ এপ্রিল বিকেলে মুসলিম ব্লক মাঠে অনুষ্ঠিত খেলায় ১০ ওভার শেষে হাজী মুন্সি মিয়া কিশোর সংঘের দেওয়া ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সবকটি ওভার শেষে ১১৫ রান করতে সক্ষম হয় মধ্যমপাড়া আদর্শ যুব সংঘ। ফলে ৩৯ রানে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাজী মুন্সি মিয়া কিশোর সংঘ।

এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাইজ উদ্দিন সাজুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, প্রধান মেহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর উদ্দিন রাজু, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার ও দলীয় ট্রফি এবং অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।