ঢাকা | ফেব্রুয়ারী ১৭, ২০২৬ - ১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

বাউফলে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট: Monday, February 16, 2026 - 10:18 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে একটি পুকু থেকে শাকিল মৃধা (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে উপজেলার মিলঘড় বাজারের পূর্ব পাশে একটি পুকুরে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা লোকজন জানিয়েছেন মৃত শাকিল মৃধা উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজী হাতেম আলী মৃধা বাড়ির মরহুম সোবাহান মৃধার ছোট ছেলে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানায়, মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।