ঢাকা | ফেব্রুয়ারী ২১, ২০২৬ - ২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

বাউফল ক্লিন এবং গ্রিন করার ঘোষণা নবনির্বাচিত এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের

  • আপডেট: Friday, February 20, 2026 - 11:20 pm
মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। একটা রাস্ট্রের জন্য জনগন যতক্ষণ পর্যন্ত না সক্রিয় হয়, সেই কাজ ততক্ষণ পর্যন্ত সফল হয় না। একজন জনপ্রতিনিধি হিসাবে আমার শুধু একার দায়িত্ব না, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাস্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা।
তিনি আরও বলেন, খাদেম হিসাবে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি আর এ যোগ্যতাটুকু আপনারাই আমাকে সুযোগ করে দিয়েছেন। খাদেম হিসাবে যথাযথ দায়িত্ব পালনে সহায়তার জন্য এখন আপনাদের পাশে চাই।
আজ শুক্রবার (২০ এ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে প্রথম কার্যক্রম হিসাবে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এ কথা বলেন৷
এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে তিনি বলেন আমি নির্বাচনের আগে আপনাদের কে বলেছি যে ৬০ দিনের মধ্যে বাউফল কে মাদকমুক্ত করব, এবং ৯০ দিনের মধ্যে বাউফল কে দুর্নীতিমুক্ত করব। বাউফলে আমি এমপি না বাউফলের সাড়ে তিন লক্ষ মানুষ এমপি তাই একতাবদ্ধ হয়ে শক্ত হাতে এই মাদক আর দুর্নীতিকে প্রতিহত করব।
পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রউফ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল্লাহ সহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা কর্মীরা।