ঢাকা | মার্চ ২৯, ২০২৬ - ৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম

বরিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত, আহত তিনজন

  • আপডেট: Sunday, March 29, 2026 - 12:45 pm

বরিশাল জেলা প্রতিনিধি।। বরিশালের গৌরনদী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

আজ রবিবার (২৯ মার্চ) ভোর আনুমানিক পাঁচটার দিকে গৌরনদীর বাটাজোড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (বরগুনা-ব-১১-০০২৬) বাটাজোড় এলাকা অতি’ক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি দ্রুতগতিতে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘ’ট’নায় ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান এবং তিনজন মারাত্মকভাবে আহত হন।