ঢাকা | মার্চ ৫, ২০২৬ - ৮:১৯ অপরাহ্ন

শিরোনাম

‎বরকলে  বিজিবির ২ লক্ষাধিক টাকার অনুদান প্রদান

  • আপডেট: Thursday, March 5, 2026 - 5:29 pm

বরকল (রাঙামাটি) প্রতিনিধি।।
‎রাঙামাটির বরকলে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) গরিব ও অসহায় মানুষদের আর্থিক সহায়তা প্রদান করেছে। আজ ০৫ই মার্চ বৃহস্পতিবার ২০২৬ তারিখ ছোট হরিণা ব্যাটালিয়ন সদরে এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় পরিবারের ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটিন, দুস্থদের চিকিৎসার জন্য নগদ টাকা, বিবাহের জন্য অনুদান, আত্মনির্ভরশীলতার জন্য সেলাই মেশিন, মসজিদের ইমামদের সম্মানী প্রদান, মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও অগ্নিদগ্ধ ০২টি পরিবারের মাঝে আর্থিক অনুদান ও বিভিন্ন ক্লাবকে খেলনা সামগ্রীসহ ১৫২ জনের মাঝে দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করা হয়।
‎বৃহস্পতিবার সকাল ৯.০০টায় ব্যাটালিয়ন সদরের টটিনী পোস্টের সামনে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
‎এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ছোটহরিণার মতো এমন দুর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
‎সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।