ঢাকা | এপ্রিল ৫, ২০২৬ - ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম

ফটিকছড়িতে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

  • আপডেট: Sunday, April 5, 2026 - 2:36 pm

মু. আজিজ, ফটিকছড়ি।।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে রাশেদুল আনোয়ার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ঘর থেকে রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করে। একই ঘর থেকে অপর এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাশেদুল আনোয়ার হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের অবস্থার ওপর নির্ভর করে ঘটনার বিস্তারিত জানা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।