পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে লংগদু জোন
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে লংগদু জোনের পক্ষ হতে অসহায় হতদরিদ্র রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে লংগদু জোন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সম্প্রীতি উন্নয়ন প্রকল্পের আওতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে লংগদু জোনের মাল্টি পারপাস হলরুমে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় লংগদু জোনের আওতাধীন দুস্থ ও অসহায় গরিব পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন অত্র জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে মুড়ি, ছোলা, খেজুর, মসুর ডাল, চিনি, ট্যাংসহ শুকনো খাবার বিতরণ করা হয়।
সেবাগ্রহীতা পরিবারের সদস্যগণ বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের এমন মহতি কাজের জন্য জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ শাহীনূর আল সাকিব, পিএসসি, জেডএসও মেজর আল জাকারিয়া জোনসহ অত্র জোনের অন্যান্য অফিসারবৃন্দ।
জোন অধিনায়ক বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ছোট পরিসরে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে বাংলাদেশ আর্মি লংগদু জোন তেজস্বী বীর। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।











