ঢাকা | মার্চ ২৬, ২০২৬ - ৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, এখন পর্যন্ত ১২ জনের মরদেহ মিলেছে

  • আপডেট: Thursday, March 26, 2026 - 12:26 am

নিজস্ব প্রতিবেদক।। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত নারী শিশুসহ বারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বাসটি রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

এ ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। এখন পর্যন্ত দুইজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছালেও শুরুতে বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে পুরোদমে অভিযান চালানো হচ্ছে।

নদীর তীরে নিখোঁজদের স্বজনদের হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। প্রিয়জনদের অপেক্ষায় অধীর হয়ে আছেন তারা।

এদিকে বাস ডুবে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।