ঢাকা | জুন ২৪, ২০২৬ - ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 8:57 am

নিজস্ব প্রতিবেদক।। শ্রম আইন মামলায় রাতভর অভিযান শেষে আদালত অবমাননার দায়ে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) নাভানা গ্রুপের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

এর আগে, শুভ্রকে গ্রেপ্তারে জন্য মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।

প্রথমে ভবনের গেটে তালা এবং নিরাপত্তাকর্মীরা অসহযোগিতা করায় ভেতরে প্রবেশ করতে পারেনি পুলিশ। এ সময় আসামি শুভ্রর গাড়ি চালক ও দেহরক্ষী পুলিশের সাথে উশৃঙ্খল আচরণ করতে দেখা যায়।

ওয়ারেন্ট তামিলে বাধা দেওয়ার মাধ্যমে আইন ভঙ্গ হলেও কোনো ধরনের বল প্রয়োগ করতে দেখা যায়নি পুলিশ সদস্যদের। এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতেও রাজি হননি কেউ।

আদালত অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।