বাগেরহাটের রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত মন্ডল জানান, ঘটনাস্থল থেকে ৪টি লাশ নেয়া হয় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় ১০জনের লাশ। এ ঘটনায় সন্ধ্যায় ঘটনাস্থলে এসেছেন বাগেরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের সকল কর্মকর্তারা।
এদিকে এ ঘটনায় মোংলা পৌর শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিএনপি নেতার পরিবারসহ নিহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের মোংলা-রামপাল সংসদীয় আসনের এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, খবর শুনে প্রধানমন্ত্রী সমবেদনা জানিয়েছেন এবং পরিবারের পাশে থেকে সকল ব্যবস্থাপনা সম্পন্নের জন্য তাকে নির্দেশ দিয়েছেন। আমিও নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
অপরদিকে দুর্ঘটনার পর ওই এলাকা কর্ডন করে রাখে নৌবাহিনী। বাঁধা দেয়া হয় ছবি তোলা ও ভিডিও ধারণেও। এ সময় কয়েকজনের মোবাইলও ছিনিয়ে নেয় নৌবাহিনী। এসব তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ বলেন, মোংলা-খুলনা মহাসড়কে বেপরোয়াভাবে নৌবাহিনীর গাড়ী চলাচল করে। বিষয়টি নৌবাহিনীকে কয়েকবার বলা হলেও তাতে তারা কর্ণপাত করেনি। ফলে আজ এমন দুর্ঘটনা ঘটলো।