ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম

দুর্গম সীমান্তবর্তী খুব্বাং, আন্দারমানিকে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

  • আপডেট: Monday, July 13, 2026 - 8:51 pm

বরকল প্রতিনিধি।

দুর্গম সীমান্তবর্তী বরকলের বন্যাদুর্গত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ। ১২ জুলাই, রবিবার বরকল উপজেলার সীমান্তঘেঁষা খুব্বাং, আন্দারমানিক ও কালাপোনাছড়ায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ করেন ৩নং আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়া রাঙ্গামাটির বরকল উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষ।

বরকল সদর থেকে স্পিডবোটে প্রায় ৬ ঘণ্টার রাস্তা খুব্বাং, আন্দারমানিক। এই দুর্গম রাস্তা পেরিয়ে দুর্যোগকালীন সময়ে ৩ নম্বর আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সুবিমল চাকমা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী ইউনিয়নের বন্যাকবলিত ও পানিবন্দি পরিবারের মাঝে বিতরণ করেন। একই সঙ্গে তিনি নিজ ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তাও তুলে দেন।

এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সুবিমল চাকমা আরও বলেন, “মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকাই আমার অঙ্গীকার। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে যাব।”

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি ত্রাণ, ব্যক্তিগত উদ্যোগে নগদ সহায়তা ও ত্রাণ কার্যক্রম বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।