ঢাকা | এপ্রিল ১২, ২০২৬ - ৬:০৯ অপরাহ্ন

শিরোনাম

দুর্গম নিউথাংনাং এলাকায় বিজিবি’র জনসচেতনতামূলক সভা

  • আপডেট: Sunday, April 12, 2026 - 2:24 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক ইউনিয়নের দুর্গম নিউথাংনাং এলাকায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ১২ এপ্রিল সকালে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী-এর দিকনির্দেশনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজিবি জানায়, পহেলা বৈশাখ, সাংগ্রাই উৎসব ও আসন্ন কোরবানি ঈদে জ্বালানি তেলের অবৈধ মজুদ/মূল্যবৃদ্ধি প্রতিরোধে বাঘাইহাট ব্যাটালিয়নের অধীনস্থ নিউথাংনাং বিওপি কমান্ডার কর্তৃক স্থানীয় পাহাড়ি জনসাধারণের মধ্যে জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হয়েছে।