ঢাকা | মার্চ ১, ২০২৬ - ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

  • আপডেট: Sunday, March 1, 2026 - 7:50 pm

মোঃ আল আমিন, দীঘিনালা।
পার্বত্যাঞ্চলে বনসম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অভিযান চালিয়ে ১৩৫ পিস অবৈধ গোদা কাঠ জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের বেতছড়ি আর্মি ক্যাম্পের সদস্যরা এতে অংশ নেন।
সেনা সূত্র জানায়, জব্দকৃত কাঠের পরিমাণ ১৭৪ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।
জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে সংগ্রহ করা কাঠ মেরুং ইউনিয়নের হাজাছড়া হয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে দুটি ‘চাঁদের গাড়ি’ তল্লাশি করে কাঠগুলো জব্দ করা হয়।
অভিযানের সময় জড়িতরা পালিয়ে গেলেও পাচারচক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পরে জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।