ঢাকা | মার্চ ১৭, ২০২৬ - ৭:১৭ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় ঘরে ঘরে গিয়ে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট: Tuesday, March 17, 2026 - 4:07 pm

মো. আল আমিন, দীঘিনালা।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় “আমরা পারি যুব ফাউন্ডেশন”-এর উদ্যোগে অর্ধশত অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও বিধবা পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ ২০২৬) পবিত্র রমজান মাসে উপজেলার কবাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন আমরা পারি যুব ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক সুমন উদ্দিন, কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তাজুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. মাসুদ রানা, মো. আবু তাহেরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, প্রতিবন্ধী ও বিধবা পরিবারের সদস্যদের ঘরে ঘরে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমরা পারি যুব ফাউন্ডেশন এলাকায় সত্যিই প্রশংসনীয় কাজ করছে। সমাজের বিত্তবানরা যদি এ ধরনের উদ্যোগ নেয়, তাহলে অসহায় পরিবারগুলোর সদস্যরাও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবে।

আমরা পারি যুব ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. সোহেল রানা বলেন, আমরা অনেক সময় চা-নাস্তা করতে বসলেও কিছু টাকা খরচ করি। সেই চিন্তা থেকেই সংগঠনের সদস্যরা মিলে এলাকার অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও বিধবা পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, সয়াবিন তেল, গুঁড়া দুধ, নুডলস ও সস বিতরণ করছি।