ঢাকা | এপ্রিল ৯, ২০২৬ - ৯:১১ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা

  • আপডেট: Thursday, April 9, 2026 - 6:08 pm

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুনির হোসেনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহায়তার আওতায় মোট ৪৮ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ৫ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩৪ জন স্থায়ী ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে এবং ১৪ জন ভাসমান দোকানদারকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৭ মার্চ রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে বোয়ালখালী নতুন বাজারের প্রায় ৪৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।