ঢাকা | এপ্রিল ৯, ২০২৬ - ৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম

তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে

  • আপডেট: Thursday, April 9, 2026 - 5:53 pm

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি।।

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় ভোজ্য তেলের অবৈধ মজুত ও চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে (৫৪ বিজিবি) বাঘাইহাট ব্যাটালিয়ন।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় অত্র ব্যাটালিয়নের গেটে তল্লাশি কার্যক্রমসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, ভোজ্য তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশের চলমান প্রেক্ষাপটে কতিপয় অসাধু ব্যবসায়ী/সিন্ডিকেট চক্র কর্তৃক কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। এ প্রেক্ষিতে বাঘাইহাট ব্যাটালিয়ন সীমান্তবর্তী এলাকায় ভোজ্য তেলের অবৈধ মজুত ও পাচার রোধে নিয়মিত তল্লাশি কার্যক্রমসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।