ঢাকা | এপ্রিল ৫, ২০২৬ - ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম

তেজগাঁও লিংক রোডে অবরোধ পোশাককর্মীদের, যানবাহন চলাচল বন্ধ

  • আপডেট: Sunday, April 5, 2026 - 11:26 am

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর মহাখালী–নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে অবরোধ করে আন্দোলন করছেন একটি গ্রুপের পোশাকর্মীরা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ রোববার সকাল ১০টার পর ঢাকা মহানগরীর গুলশান জোনের ট্রাফিক পুলিশের পক্ষে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ বলছে, মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০/৮০০ পোশাককর্মী বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। এতে তেজগাঁও টু মহাখালী- উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী- তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ট্রাফিক পুলিশের পক্ষে ভোগান্তি এড়াতে ডাইভারশন অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। তারা জানিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা- মহাখালী রুটে চলাচল করা যাবে। মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁওয়ের দিকে চলাচল করা যাবে।

 

এ ছাড়া কাকলী বামে মোড়-কামাল আতাতুর্ক সড়ক-গুলশান-২ হয়ে নতুন বাজার/ গুলশান-১ হয়ে রামপুরা, হাতির ঝিলগামী গন্তব্যে যাওয়া যাচ্ছে। অনুরুপভাবে বিপরীত দিক থেকে চলাচল করা যাবে।