ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক নুরুল ইসলাম

  • আপডেট: Wednesday, April 1, 2026 - 10:20 pm

ডেস্ক রিপোর্ট।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ।

আজ বুধবার (০১ এপ্রিল) তিনি যোগদান করেছেন।

এর আগে সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে ঘোষণা দেন।

 

অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি ও ফ্লাড রিস্ক ম্যানেজমেন্ট রিসার্চ কনসোর্টিয়ামে পোস্ট ডক্টোরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি অস্ট্রিয়ার সালজবুর্গ বিশ্ববিদ্যালয়, ভারতের বোস ইন্সটিটিউট এবং থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে যথাক্রমে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস), রিমোট সেন্সিং (আরএস) এবং পরিবেশ প্রভাব বিশ্লেষণ (ইআইএ) বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

ড. ইসলাম যথাক্রমে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন; একই সাথে অনারারী শিক্ষক হিসেবে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে যুক্ত আছেন। দেশি-বিদেশি জার্নালে তাঁর প্রকাশিত গবেষণাধর্মী প্রবন্ধের সংখ্যা অর্ধ শতাধিক।