ঢাকা | এপ্রিল ৭, ২০২৬ - ৩:১১ অপরাহ্ন

শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ, যানচলাচল বন্ধ 

  • আপডেট: Tuesday, April 7, 2026 - 11:52 am

ডেস্ক রিপোর্ট।। বকেয়া পাওনার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কুমিল্লায় বিক্ষোভ করেছে নাসা গ্রুপের শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে যানচলাচল। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে দূরপাল্লার যাত্রীদের।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কুমিল্লা ইপিজেডে আন্দোলনে নামেন শ্রমিকরা। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকরা জানান, গত ২০ মাস ধরে বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত নাসা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এতে অনেক পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। দ্রুত বকেয়া পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সিরাজুল মোস্তফা জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। তারা বলেন, আমরা যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি।