ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন শফিকুল আলম মিল্টন
ডেস্ক রিপোর্ট।। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন শফিকুল আলম মিল্টন। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শফিকুল আলমসহ মোট ছয়টি সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। তবে তিনি নির্বাচনে পরাজিত হন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর হবে।











