ঢাকা | এপ্রিল ১১, ২০২৬ - ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

  • আপডেট: Friday, April 10, 2026 - 9:57 pm

এম এ হাসান, টেকনাফ।।

কক্সবাজারের টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একটি মুরগির ফার্মে অভিযান চালিয়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানায়, ৯ এপ্রিল (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ মডেল থানার একটি দল ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গিখালী এলাকার নুরুল হোসাইনের মালিকানাধীন একটি মুরগির ফার্মে অভিযান পরিচালনা করে। এ সময় ফার্ম থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফার্মের মালিক নুরুল হোসাইন পালিয়ে যান। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।