ঢাকা | ফেব্রুয়ারী ১২, ২০২৬ - ৩:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

জামায়াত নেতাদের ধরে ধরে ফোন চেক করা হচ্ছে, মারা হচ্ছে: ডা. মাহমুদা মিতু

  • আপডেট: Thursday, February 12, 2026 - 12:32 am

 

ডেস্ক রিপোর্ট।। জামায়াতে ইসলামীর নেতাদের ধরে ধরে মোবাইল ফোন চেক করা হচ্ছে এবং তাদের পেটানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেত্রী ডা. মাহমুদা মিতু।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

ফেসবুক পোস্টে মাহমুদা মিতু বলেন, ‘(ঝালকাঠির) কাঠালিয়ার ধরে ধরে জামায়াত নেতাদের অবরুদ্ধ করে ফোন চেক হচ্ছে, মারা হচ্ছে ,পকেট চেক করা হচ্ছে। খুচরা টাকা নিয়ে যাচ্ছে ছাত্রদল।

এটা সকালের মিডিয়া ট্রায়ালের ফল।’
তিনি বলেন, ‘জামায়াতের নেতাদের উপরে রাগ লাগে মাঝে মধ্যে মনে হয় এদের জন্ম হইছে মাইর খাওয়ার জন্য। এত নরম হইলে আসলে রাজনীতি করে মাইর খেয়ে লাভ কী?’

‘আজকে যাকে বের করে আনছি তার মেয়ে যদি আমাকে ফোন না দিতো তাহলে হয়তো আজ রাতে অবরুদ্ধই থাকতো। তার মেয়েকেও সে ফোন দেওয়ার সুযোগ পায়নি।

মেয়েটাকে পাশের বাড়ির আরেক মেয়ে ফোন করছে যে তাড়াতাড়ি আসো তোমার বাবাকে মারতেছে।’
মাহমুদা মিতু বলেন, ‘ওনার মেয়ে কাঁদতে কাদঁতে আমাকে ফোন দেয় ,আব্বুকে মেরে ফেললো, আপু ,আপনি কই।’

তিনি পোস্টে বলেন, ‘আমি ফিল্ডে আসছি শুনি বলে জামায়াতের মায়েরে *** ওগো যেহানে পাবি আইজ ধইরা আটকাইয়া নলা ভাঙবি। সকালেও এক ছেলেকে মারছে চর থাপ্পড় দিছে।’

‘ওরা আমাকে খেয়াল করেনি। তখনও ওই লোক অবরুদ্ধ ছিল। আমি বাইরে চিল্লাচিল্লি করায় তাকে ছেড়ে দেওয়া হইছে পেছনের দরজা থেকে। কিন্তু মারধর করছে টাকা নিয়েছে। টাকা নিয়ে মারছে আর বলছে, বল তুই ভোটারদের টাকা দেও।

আমি ভিডিও করবো।’
মাহমুদা মিতু জানান, যাকে মারা হয়েছে তার বয়স ৫৮ বছর, তিনি জামায়াতের ৪ নং কাঠালিয়ার অর্থ সম্পাদক।

‘জামায়াত নেতারা এসব অত্যাচার মনে না রাখলে তাদের সঙ্গে নেক্সট বোঝাপড়া আমার হবে। আমি আসার পর আমার গার্ডদের গায় হাত দিছে’, যোগ করেন এনসিপির এই নেত্রী।