চট্টগ্রাম শুলক বহর ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ
চট্টগ্রাম প্রতিনিধি :
সামাজিক বৈষম্য দূরীকরণে বিত্তবানরা দরিদ্রদের পাশে দাঁড়াবেন — ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
৮নং শুলক বহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, চট্টগ্রাম মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের উদ্যোগে ৮নং শুলক বহর ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ পূর্ব অনুষ্ঠানে ৪২নং পূর্ব নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শায়েস্তা উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইব্রাহিম খলিলের সঞ্চালনায় ৮নং শুলক বহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ তার বক্তব্যে বলেন, সমাজে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। বিএনপি বিগত ২০ বছর ধরে ক্ষমতার বাইরে থাকার কারণে যেভাবে নেতাকর্মীদের দেখতে পারেনি, তেমনি সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও কঠিন ছিল। পরবর্তীতে পরিস্থিতিতে জনগণ ভোটের মাধ্যমে বিএনপির প্রতি যে সমর্থন দিয়েছে, তা ধরে রাখা প্রত্যেক নেতাকর্মীর নৈতিক দায়িত্ব। তাই সমাজে যেখানে অসহায় দরিদ্র মানুষ থাকবে, সেখানে বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব পালন করতে হবে। সমাজে সামাজিক বৈষম্য দূর করতে হলে বিত্তবানদের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে।
জমির উদ্দিন নাহিদ ৮নং শুলক বহর ওয়ার্ডের ৫০০ জন নেতাকর্মীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
খুলশী থানা বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম লেদু, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মোতালেব, আব্দুল বাতেন, জাকির হোসেন সরল, ইউনুস হাজী, মজিবুর রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, আরিফুর রহমান চৌধুরী, সদস্য জাবেদ শাফায়াত সুবহান, খোরশেদ আলম টিটু, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ, মোহাম্মদ ওসমান, মাহবুব আলম, আফতাব হোসেন পাপ্পু উপস্থিত ছিলেন।











