চট্টগ্রাম ফলমন্ডি দ্বীপ রেস্টুরেন্টে মাদ্রাসার ছাত্রদের নিয়ে ‘হৃদয়ের ডাক’-এর বর্ণাঢ্য ইফতার মাহফিল
মোঃ সুমন খান।।
“এসো স্বপ্ন দেখি, সুন্দর পৃথিবী গড়ি” এই স্লোগানকে ধারণ করে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘হৃদয়ের ডাক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন’-এর ইফতার মাহফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জনাব জাহেদুল ইসলাম কচি। প্রধান উপদেষ্টা জনাব লায়ন মোহাম্মদ আলী। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রাইম টেলিভিশনের চট্টগ্রাম প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, মুহাম্মদ বরকত উল্লাহ খান, জনাব মোহাম্মদ আলী, জনাব আলাউদ্দিন আরাফাত ও জনাব ওসমান হোসেন।
অনুষ্ঠানের সভাপতি আর এস এম নিজাম উদ্দীন তার সমাপনী বক্তব্যে সংগঠনের অন্তর্ভুক্তিমূলক লক্ষ্যের কথা মনে করিয়ে দিয়ে বলেন,
“হৃদয়ের ডাক আপনাদের সবার। আমরা শুধু স্বপ্ন দেখি না, সবাইকে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। মাদ্রাসার এই প্রিয় মুখগুলো আমাদের আগামীর সুন্দর পৃথিবীর অংশ।”
সংগঠনের পরিচালক মোঃ আনিছুর রহমান ও সৈয়দ মোহাম্মদ মুন্না-মোঃ হেলাল উদ্দীন নোমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আব্দুল লতিফ সোহাগ, কাজী সাইমুন কাদের, মোঃ সবুজ হাওলাদার, মেহেদী হাসান আরমান, ইব্রাহিম লস্কর মেহেদী, মোঃ আল আমিন, মোঃ শাহজাহান, মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করেন।











