ঢাকা | এপ্রিল ২০, ২০২৬ - ১:৩৩ অপরাহ্ন

শিরোনাম

গভীর রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দম্পতি নিহত 

  • আপডেট: Monday, April 20, 2026 - 9:53 am

দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর শহরের একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়িতে আগুন দেখতে পান প্রতিবেশীরা। তাৎক্ষণিকভাবে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে তপন সরকার ও লতা সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।