ঢাকা | ফেব্রুয়ারী ৩, ২০২৬ - ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম

খিলগাঁওয়ে প্রাইভেটকার চাপায় অটোরিকশাচালক নিহত

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 9:13 am

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় প্রাইভেটকার চাপায় মো. শাহিন (৪৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল এ তথ্য জানান।

হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাক গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে শাহিন। বর্তমানে মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় থাকতেন।

এসআই অনয় চন্দ্র পাল বলেন, মেরাদিয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেটকারটি মো. শাহিনকে চাপা দেয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রাইভেটকার (রাইড শেয়ারিং) চালক নওয়াব আলীকে (৭৪) আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে। আটক চালকের বাড়ি শরিয়তপুর