ঢাকা | জুলাই ২৮, ২০২৬ - ৬:২৬ অপরাহ্ন

শিরোনাম

ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দীঘিনালা জোন

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 5:00 pm

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (০৪ ইবি.)-এর দীঘিনালা জোন।

সোমবার (২৮ জুলাই) দুপুরে দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের থানাপাড়া এলাকার বাসিন্দা জ্যোতি লাল চাকমার হাতে চিকিৎসা সহায়তা হিসেবে জোনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

দীঘিনালা জোন সূত্রে জানা যায়, জ্যোতি লাল চাকমা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসা ব্যয় নির্বাহে সহায়তার অংশ হিসেবে এ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সহায়তা গ্রহণের পর জ্যোতি লাল চাকমা ও তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের জন্য দীঘিনালা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা বলেন, মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দীঘিনালা জোন নিয়মিত বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের উদ্যোগ সমাজের অসচ্ছল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করছে।