ঢাকা | ফেব্রুয়ারী ১৬, ২০২৬ - ১০:১৬ অপরাহ্ন

শিরোনাম

কেপিএম স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট: Monday, February 16, 2026 - 7:37 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকায় অবস্থিত কেপিএম স্কুল-এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেপিএম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদ উল্লাহ।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও কেপিএম লিমিটেডের জিএম (এডমিন) আবদুল্লা আল মাহমুদের সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুল মাহবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের বিভাগীয় প্রধান আবদুল্লা আল মামুন, জিএম (বন) আলী আহমেদ, নির্বাহী প্রকৌশলী ইমাম ফখরুদ্দিন রাজী, প্রকৌশলী আলাউদ্দিন, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হুদা।
এর আগে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশিত হয়, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।