ঢাকা | মার্চ ৫, ২০২৬ - ৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম

কেপিএম এলাকায় মানবিক শওকতের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট: Thursday, March 5, 2026 - 5:30 pm

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।।
পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার কেপিএম মিল এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক শওকত হোসেন ও কেপিএম মিল এলাকার সমাজসেবী সম্পা আহমেদের উদ্যোগে মঙ্গলবার (৪ মার্চ) ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২০টি অসহায় বিধবা পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
এসময় প্রতিটি পরিবারকে প্রায় পাঁচ হাজার টাকা মূল্যের ইফতার সামগ্রী দেওয়া হয়। এতে মোট এক লক্ষ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে দুইটি অসহায় পরিবারকে দুইটি সেলাই মেশিন প্রদান করা হয়। একই সঙ্গে দুইটি প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকার দোকানের মালামাল তুলে দেওয়া হয়।
উদ্যোক্তারা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগেও চন্দ্রঘোনা কেপিএম মিল এলাকায় সম্পা আহমেদের উদ্যোগে মানবিক শওকত হোসেন বিভিন্ন সময় অসংখ্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন।