ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৬ - ৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

কুতুবদিয়ার ধূরুং বাজারে চার ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট: Tuesday, February 24, 2026 - 7:30 pm

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি ।। কুতুবদিয়ায় চারজন ব্যবসায়ীকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ধূরুং বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম। অভিযানে ওই বাজারের ব্যবসায়ী নুরুল আবছার, মো. মিজান, মো. শাহাজান ও প্রাণ দাশকে ভোক্তা অধিকার সংরক্ষণ ও কৃষি বিপণন আইনের চার মামলায় সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
কুতুবদিয়া থানার পুলিশের একটি দলের সহযোগিতায় অভিযানে জরিমানার পাশাপাশি নির্ধারিত দামে পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।
এ সময় উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম বলেন, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খোলা তেল বিক্রি, পণ্যের দামের তালিকা প্রদর্শন না করা এবং ভাউচার সংরক্ষণ না করার অভিযোগে চার ব্যবসায়ীকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।