ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৬ - ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ের প্রতিবন্ধী মো. ফারুকের পাশে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন

  • আপডেট: Monday, February 23, 2026 - 8:08 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কাটা পাহাড় এলাকার প্রতিবন্ধী ভিক্ষুক মো. ফারুকের পাশে দাঁড়িয়েছেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। ব্যক্তিগত উদ্যোগে তাকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে দিলদার হোসেন প্রতিবন্ধী মো. ফারুকের হাতে হুইলচেয়ারটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম, কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের প্রধান আবদুল্লা আল মামুন, জিএম (এমটিএস) আবুল কাসেম রনি, জিএম (হিসাব ও অর্থ) মুজিবুর রহমান, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু।
জানা যায়, প্রায় চার বছর আগে অসুস্থতার কারণে মো. ফারুকের দুই পা কেটে ফেলতে হয়। বর্তমানে তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। হুইলচেয়ার পেয়ে তিনি চলাফেরায় কিছুটা স্বস্তি পাবেন বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।